News Flash

  • Home
  • দেশ
  • পিএফআই-এর বিরুদ্ধে ফের অভিযানে এনআইএ; তামিলনাড়ুর ৬টি ঠিকানায় তল্লাশি, ডিন্ডিগুলে ধৃত এক
Image

পিএফআই-এর বিরুদ্ধে ফের অভিযানে এনআইএ; তামিলনাড়ুর ৬টি ঠিকানায় তল্লাশি, ডিন্ডিগুলে ধৃত এক

চেন্নাই, ৯ মে (হি.স.): নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র বিরুদ্ধে ফের অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে তামিলনাড়ুর চারটি জেলার মোট ৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। এই চারটি জেলা হল-মাদুরাই, চেন্নাই, ডিন্ডিগুল ও থেনি। এনআইএ সূত্রের খব, তামিলনাড়ুর ৪টি জেলার ৬টি জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এনআইএ সূত্রের খবর, তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় একজনকে আটক করা হয়েছে। ডিন্ডিগুল জেলার পাজানি থেকে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মাদুরাই আঞ্চলিক সভাপতি মহম্মদ কায়সারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top