News Flash

  • Home
  • দিনের খবর
  • আত্মহত্যার জন্য ব্রিজ থেকে ঝাঁপ, ডানকুনিতে ওভারহেড তারে পড়ে ঝলসে গেল যুবক
Image

আত্মহত্যার জন্য ব্রিজ থেকে ঝাঁপ, ডানকুনিতে ওভারহেড তারে পড়ে ঝলসে গেল যুবক

ডানকুনি, ৮ মে (হি.স.) : রবিবার রাতে ডানকুনি রেল ব্রিজের উপর থেকে লাইনের উপর মরণ ঝাঁপ দিতে গিয়ে ওভারহেড তারের উপর পড়ে ঝলসে যায় এক যুবকের শরীরের বেশ কিছু অংশ। আরপিএফ ও জিআরপি আহত অবস্থায় তাকে প্রথমে চন্ডিতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভরতি করে।

রবিবার রাত সাড়ে আটটার সময় এই দুর্ঘটনা ঘটে।পরে রাতে জিআরপি জানতে পারে, ওই যুবকের নাম বাবাই দাস। বাড়ি ডানকুনি বিদ্যাসাগর পল্লিতে। নিজের বলতে কেউ নেই। সারাদিন মদ্যপ অবস্থায় থাকে। ঘটনার সময়ও আকন্ঠ মদ খেয়ে ছিল। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান যাত্রীরা। তবে কেউ বুঝতে পারেনি যুবক আত্মহত্যার জন্য ব্রিজে উঠেছে। হাইভোল্টেজ তারের উপর পড়ায় প্রচণ্ড শব্দ ও আগুনের ঝলকে উপস্থিত মানুষজন বুঝতে পারেন ঝাঁপ দেওয়ার বিষয়টি। গোটা ঘটনাটি রেল পুলিশ তদন্ত করছে।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top