News Flash

  • Home
  • প্রধান খবর
  • অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মুদ্রা পাচারের চেষ্টা, গ্রেফতার ৩
Image

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মুদ্রা পাচারের চেষ্টা, গ্রেফতার ৩

বনগাঁ, ৭ মে (হি. স.) : অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে মুদ্রা পাচারের চেষ্টা । রবিবার বাংলাদেশি মুদ্রা পাচারের সময় বনগাঁর পেট্রাপোল সীমান্তে হাতেনাতে ধরা পড়ল তিনযাত্রী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ১ হাজার বাংলাদেশি মুদ্রা। সকলেই নদিয়া জেলার বাসিন্দা। তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা ডেকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এই বাংলাদেশি মুদ্রা। তাদের তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।

রবিবার কর্তব্যরত বিএসএফ কর্মীরা আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ জওয়ানরা ডেকে তল্লাশি চালায়। তল্লাশির সময়ে তাদের কাছ থেকে অবৈধ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ১ হাজার বাংলাদেশি মুদ্রা। জওয়ানরা যাত্রীদের কাছে মুদ্রার বিষয়ে জিজ্ঞাসা করলে তাঁরা কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এরপরে যাত্রীদের আটক করা হয় এবং শুল্ক আইন, ১৯৬২ লঙ্ঘন করে মুদ্রা বাজেয়াপ্ত করা হয়। আটক হয়েছেন অমিত কুমার মজুমদার, অঙ্কন মজুমদার এবং সুনীল বিশ্বাস। সকলেই নদিয়া জেলার বাসিন্দা। নিজেদের কীর্তির কথা তারা স্বীকার করেছে বলে দাবি বিএসএফের।তাদের তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top