News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস ক্যারাটে সংস্থার নির্বাচনী শিবির সম্পন্ন
Image

স্পোর্টস ক্যারাটে সংস্থার নির্বাচনী শিবির সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।।অনুষ্ঠিত হলো নির্বাচনী শিবির। পশ্চিম জেলা স্পোর্টস ক্যারাটে সংস্থার। আশ্রম চৌমুহনী সংলগ্ন শতদল সঙ্ঘের ক্রিকেট মাঠে হয় নির্বাচনী শিবির। তাতে অংশ নিয়েছিলেন পশ্চিম জেলার ৯৬ জন খেলোয়াড়। দুপুরের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত, সহ সভাপতি অধীর দেবনাথ,সচিব কৃষ্ণ সূত্রধর, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলার সীমা দেবনাথ এবং ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা। শিবির থেকে রাজ্য আসরের জন্য পশ্চিম জেলার দল গঠন করা হয়। প্রসঙ্গত;‌ ২৮ মে হবে রাজ্য স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা। প্রান্তিক ক্লাবে হবে আসর। পশ্চিম জেলা আসর থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। এখবর জানান পশ্চিম জেলা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব শ্যামল সূত্রধর। ‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top