ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।।অনুষ্ঠিত হলো নির্বাচনী শিবির। পশ্চিম জেলা স্পোর্টস ক্যারাটে সংস্থার। আশ্রম চৌমুহনী সংলগ্ন শতদল সঙ্ঘের ক্রিকেট মাঠে হয় নির্বাচনী শিবির। তাতে অংশ নিয়েছিলেন পশ্চিম জেলার ৯৬ জন খেলোয়াড়। দুপুরের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত, সহ সভাপতি অধীর দেবনাথ,সচিব কৃষ্ণ সূত্রধর, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলার সীমা দেবনাথ এবং ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুখময় সাহা। শিবির থেকে রাজ্য আসরের জন্য পশ্চিম জেলার দল গঠন করা হয়। প্রসঙ্গত; ২৮ মে হবে রাজ্য স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা। প্রান্তিক ক্লাবে হবে আসর। পশ্চিম জেলা আসর থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। এখবর জানান পশ্চিম জেলা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব শ্যামল সূত্রধর।

স্পোর্টস ক্যারাটে সংস্থার নির্বাচনী শিবির সম্পন্ন
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















