News Flash

  • Home
  • দিনের খবর
  • ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ কিশোর, আহত আরও ১ জন
Image

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ কিশোর, আহত আরও ১ জন

ইসলামপুর, ৭ মে (হি. স.): আত্মীয়র বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মৌলানি এলাকায় রাজ্য সড়কের উপর।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মনজর আলি (১১)। আহত হয়েছে আফসার আলি (১৬) আরও এক কিশোর। এদিন সকালে স্কুটি নিয়ে বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের মৌলানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনজর আলিকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আরেক কিশোর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top