News Flash

  • Home
  • দেশ
  • ‘ভোট ফ্রম হোম’, বাড়িতে বসেই ভোট দেবেন কর্নাটকে ৯৪ হাজার ভোটার
Image

‘ভোট ফ্রম হোম’, বাড়িতে বসেই ভোট দেবেন কর্নাটকে ৯৪ হাজার ভোটার

বেঙ্গালুরু, ৭ মে (হি.স.) : মাঝে আর মাত্র তিন দিন। আগামী বুধবার ১০ মে আগামী পাঁচ বছরের জন্য নিজেদের ভাগ্যদেবতাদের বেছে নেবেন কন্নড়বাসী। ভোটারদের মন জয়ে শেষ মুহুর্তের প্রচারে কোমর কষে ঝাঁপিয়েছে যুযুধান সব শিবিরের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী-সবাই মাটি কামড়ে পড়ে রয়েছেন কন্নড়-ভুমে। আর আগামী ১০ মে’র ভোটে ৯৪ হাজারের বেশি ভোটার বাড়িতে বসেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

প্রবীণ এবং দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য ‘বাড়ি থেকে ভোট’ (ভোট ফ্রম হোম) নিয়ম চালু করেছে। অশক্ত শরীর নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ঝক্কি এড়ানোর জন্যই ওই নিয়ম চালু করা হয়েছে। শনিবারই বাড়ি থেকে ভোট দেওয়ার আবেদন জানানোর জন্য নির্দিষ্ট দিন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, রাজ্যের ৯৫ হাজারের মতো ভোটার আগামী বুধবার বাড়িতে বসেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। তার মধ্যে ৭৫ হাজার ৬৯০ জন প্রবীণ নাগরিক। আর ১৮ হাজার ৬৩৬ জন দৃষ্টিহীন ভোটার রয়েছেন।
অন্যদিকে রাজ্যে ভোট নির্ঘন্ট ঘোষণার পর থেকে শনিবার পর্যন্ত ৩৬৫ কোটি ২২ লক্ষ টাকার মতো বাজেয়াপ্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top