News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈচিত্রের মাঝে ঐক্যই ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য : মুখ্যমন্ত্রী
Image

বৈচিত্রের মাঝে ঐক্যই ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ বৈচিত্রের মাঝে ঐক্যই ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য৷ আমাদের দেশে বিভিন্ন ধর্ম, সম্পদায় ও নানা ভাষাভাষীর মানুষ রয়েছেন৷ তা সত্বেও আমরা সবাই এক ও অভিন্ন৷ আজ আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে নানা ধর্মের লোক থাকা সত্বেও সকলের মধ্যে মৈত্রীর বন্ধন রয়েছে৷ আমাদের প্রক’ত পরিচয় হচ্ছে আমরা মানুষ৷ ভগবান বুদ্ধ আমাদের মানুষকে ভালোবাসতে এবং শান্তি ও সম্পীতি বজায় রাখতে শিখিয়েছেন৷ ভগবান বুদ্ধ তাঁর অহিংসা এবং ভ্রাত’ত্ব বন্ধনের মাধ্যমে মানুষকে এক করার প্রয়াস করে গেছেন৷ বুদ্ধের এই নীতিগুলিকে অনুসরণ করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে৷ ভগবান বুদ্ধের দেখানো পথেই প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের মন্ত্র গ্রহণ করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, এধরণের উৎসব বিভিন্ন সম্পদায়ের মানুষের মধ্যে একে অপরের প্রতি ভালবাসার বন্ধনকে সুুদৃঢ় করে৷ আত্মা, মন ও শরীর এক সাথে সঠিকভাবে গড়ে উঠলেই মানুষের প্রক’ত বিকাশ ঘটে৷ তখন মানুষ অন্যদের কল্যাণেও এগিয়ে আসতে পারে৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগরতলার বেনুবন বিহারের সুকল ও সেন্টারটির উন্নয়নে সরকার সদর্থক ভূমিকা নেবে৷ মুখ্যমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার, বিবেকনগরস্থিত রামক’ষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভাকারানন্দ মহারাজ, আমেরিকার আটলান্টার মহাবোধি ওভারসিজ সেন্টারের ডিরেক্টর নিয়ানি রাখিতা, আগরতলার বেনুবন বুদ্ধ বিহারের অ্যাক্টিং ইনকামবেন্ট খেমাছড়া৷ স্বাগত বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহ্বায়ক তুষার কান্তি চাকমা৷ অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনও উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্ক’ত করা হয়৷ তাছাড়াও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেনুবন বুদ্ধ বিহার প্রাঙ্গণে নাগেশ্বর গাছের চারা রোপণ করেন৷

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top