News Flash

  • Home
  • দেশ
  • বিগত নয় বছরে রেলওয়ের ৩৭,০১১ রুট কিলোমিটার বৈদ্যুতিকীকরণ‌ সম্পন্ন : এনএফ রেল
Image

বিগত নয় বছরে রেলওয়ের ৩৭,০১১ রুট কিলোমিটার বৈদ্যুতিকীকরণ‌ সম্পন্ন : এনএফ রেল

গুয়াহাটি, ৫ মে (হি.স.) : রেলপথ বৈদ্যুতিকীকরণ পরিবহণের একটি স্থায়ী ও ফলপ্রদ পদ্ধতি প্রদান করে, যা পরিবেশ দূষণ ও ফসিল ফুয়েলের নির্ভরতা থেকে মুক্ত। ভারতের স্বাধীনতা ও ২০১৪ সালের মধ্যে শুধুমাত্র ২১,৪১৩ রুট কিলোমিটার (আরকেএম) রেলওয়ে ট্র্যাক বৈদ্যুতিকীকরণ করা হয়েছিল। যদিও, বিগত ৯ বছরে ভারতে বৈদ্যুতিকীকরণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি লাভ করে এবং কেবল বিগত নয় বছরের মধ্যে ৩৭,০১১ রুট কিলোমিটার (আরকেএম) ট্র্যাক বৈদ্যুতিকীকরণ করে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। বিগত নয় বছরে এটি ৭৩ শতাংশ বৃদ্ধি। মোট ৫৮,৪২৪ আরকেএম বৈদ্যুতিকীকরণ করা হয়েছে, যা ৯০ শতাংশই ভারতীয় রেলওয়ের অংশ।

এটি একটা অসাধারণ কৃতিত্ব যে মোট রুট কিলোমিটার বৈদ্যুতিকীকরণের মধ্যে প্রায় ৫০ শতাংশই বিগত পাঁচ বছরে সম্পূর্ণ হয়েছে। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ২০৩০-এর মধ্যে শূন্য কার্বন নির্গমন সহ বিশ্বের সর্ববৃহৎ গ্রিন রেলওয়ে হয়ে ওঠার লক্ষ্য স্থির করা হয়েছে। ইতিমধ্যে ১৪টি রাজ্য/ইউটি-তে সম্পূর্ণ ১০০ শতাংশ রেলওয়ে বৈদ্যুতিকীকরণ অর্জন করা হয়েছে যা উচ্চ অভিলাষী লক্ষ্য অর্জনের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির একটি উৎকৃষ্ট উদাহরণ ।

ভারতীয় রেলওয়ের ২০৩০-এর মধ্যে নেট জিরো কার্বন এমিটার সহ বিশ্বের সর্ববৃহৎ গ্রিন রেলওয়ে হয়ে ওঠার লক্ষ্য অর্জনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েও জোর গতিতে এগিয়ে চলেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে ২০১৪-২০২৩ সময়ের মধ্যে ১৬৬১.৮৩ আরকেএম রেলওয়ে ট্র্যাক বৈদ্যুতিকীকরণ করা হয়েছে। এই বছরের মধ্যেই অবশিষ্ট অংশ বৈদ্যুতিকীকরণ করার লক্ষ্য ধার্য করা হয়েছে । বৈদ্যুতিকীকরণের ফলে উত্তরপূর্ব ভারতে ট্রেন চলাচলের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে ।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top