News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, ঘোষণা তৃণমূলের
Image

শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য, ঘোষণা তৃণমূলের

কলকাতা, ৫ মে (হি.স.) : শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। বৃহস্পতিবার রাত থেকেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এরপর শুক্রবার সকালেই মৃতের বাড়ি পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এবার এই দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল তৃণমূল।

শুক্রবার সকালে চণ্ডীপুরে মৃতের বাড়ির সামনে থেকেই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, রাজ্যসভার সাংসদ দোলা সেন। এছাড়াও ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা-রা।
শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবি তুলে মিছিল করা হয়। সঙ্গে ছিলেন জেলার আরও নেতানেত্রীরা। এছাড়াও ওই মিছিলে স্থানীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে শেখ ইসরাফিলের মরদেহে মাল্যদানও করেন তাঁরা। এরপরই মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে তৃণমূল।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top