নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ শুক্রবার ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে ১৬ তম কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক পুরুস্কার বিতরণ করা হয়৷ রাজধানীর রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পুরুস্কার বিতরণ করা হয়৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়৷ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুরুস্কার প্রাপকদের হাতে পুরুস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরা রাজ্য ছোট হলেও কোন অংশে পিছিয়ে নেই৷ রাজ্যে বহু প্রতিভা রয়েছে৷ রাজ্যের বহু প্রতিভাবান দেশের মধ্যে ত্রিপুরার নাম উজ্জল করেছে৷

ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে ১৬ তম কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক পুরুস্কার বিতরণ
Tags:

















