News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে স্কুল ক্রিকেট : রমেনের হাত ধরে জয়ী উত্তর তাউখোমা
Image

শান্তিরবাজারে স্কুল ক্রিকেট : রমেনের হাত ধরে জয়ী উত্তর তাউখোমা

উত্তর তাউখোমা-‌১২১

ব্রিন্তক প্রতিষ্ঠান-‌৮৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।।বল হাতে বিধ্বংসী রমেন দেববর্মা। রমেনের হাত ধরেই ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠানের বাধা টপকালো উত্তর তাউখোমা স্কুল। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত স্কুল ক্রিকেটে। শান্তিরবাজার স্কুল মাঠে শুক্রবার উত্তর তাউখোমা স্কুল ৩৩ রানে পরাজিত করে ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠানকে। প্রথমে ব্যাট করে উত্তর তাউখোমা স্কুলের গড়া ১২১ রানের জবাবে ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠান ৮৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রমেন দেববর্মা ৫ উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রাকেশ বিশ্বাসের দুরন্ত বোলিংযের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় উত্তর তাউখোমা স্কুল। দল ২২.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রমেন দেববর্মা ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪,শিবা নোয়াতিয়া ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭,পরিক্ষিত দেববর্মা ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪,সমীর নোয়াতিয়া ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং লাল সিং দেববর্মা ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ২৯ রান। ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে রাকেশ বিশ্বাস (‌৫/‌৩৯), সৌম্যদ্বীপ মজুমদার (‌৩/‌৪৫) এবং সৌরভ বসু (‌২/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে রমেন দেববর্মা-‌র বিধ্বংসী বোলিংয়ের সামনে ব্রিন্তক শিক্ষা প্রতিষ্ঠান  ‌‌‌মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৮ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে রিয়াজ মগ ৪৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯, পিয়ুষ দত্ত ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সৌম্যদ্বীপ মজুমদার ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রমেন দেববর্মা (‌৫/‌২৮) এবং আনন্দ সাধন নোয়াতিয়া (‌২/‌১২) সফল বোলার।‌‌ ‌

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top