News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট, ‌দুরন্ত রণজিৎ বয়া খাকে হারিয়ে জয়ী বামপুর
Image

অমরপুরে ক্রিকেট, ‌দুরন্ত রণজিৎ বয়া খাকে হারিয়ে জয়ী বামপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।।অনবদ্য রণজিৎ ঘোষ। দাপট দেখালেন বল এবং ব্যাট হাতে। রণজিতের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পেলো বামপুর প্লে সেন্টার। পরাজিত করলো বয়াখা বাকসা ক্লাবকে। বামপুর প্লে সেন্টারের এটি চতুর্থ ম্যাচের মাথায় দ্বিতীয় যায়। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে।রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বয়া খা বাকসা দল প্রথমে ব্যাট নিয়ে ১৭৬ রান করার পর বামপুর প্লে সেন্টার ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে রণজিৎ ঘোষ প্রথমে বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭৯ রান করে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রণজিৎ-‌কে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বয়াখা বাকসা দল ৩৬.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। দলের পক্ষে মনোজ দাশগুপ্ত ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, দীনেশ কুমার জমাতিয়া ৩৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪,টাম্বো জমাতিয়া ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং সুরজিৎ জমাতিয়া ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। বামপুর প্লে সেন্টারের পক্ষে রণজিৎ ঘোষ (‌৫/‌১৪) এবং অনিষ দাস (‌২/‌২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৪০.‌২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বামপুর প্লে সেন্টার। দলের পক্ষে রণজিৎ ঘোষ ১১৯ বল খেলে ১১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে দেবজিৎ পাল ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, ঝুটন দাস ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২বং দীপেন দেবনাথ ৩৬ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ‌‌১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। বয়াখা বাকসা দলের পক্ষে নিউটন জমাতিয়া (‌৩/‌৪১) এবং সুরজিৎ জমাতিয়া (‌২/‌৪০) সফল বোলার।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top