News Flash

  • Home
  • দিনের খবর
  • পরপর গুলিতে এক পরিবারের ৬ জন খুন, ভয়ঙ্কর ঘটনা মোরেনায়

পরপর গুলিতে এক পরিবারের ৬ জন খুন, ভয়ঙ্কর ঘটনা মোরেনায়

মোরেনা(মধ্যপ্রদেশ), ৫ মে (হি.স.) : ২০১৪-র বদলা হল ২০২৩-এ। তিনের বদলা ৬ জন। ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী রইল মধ্যপ্রদেশের মোরেনার লেপা গ্রাম। শুক্রবার জমি বিবাদে একই পরিবারের ৬ জনকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে লেপা গ্রামে। নিহতদের মধ্যে তিন জনই মহিলা।লেপা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র তোমারের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল রাঁধে তোমারের। জানা গিয়েছে, রাঁধে তোমারের বাহিনী ২০১৪ সালে মহেন্দ্রর পরিবারের তিনজনকে খুন করে। তারপর পরিবারের বাকিদের নিয়ে লেপা ছেড়ে ভোপালে চলে যান মহেন্দ্র।

বছরখানেক আগে ফের লেপায় ফিরে আসেন মহেন্দ্র। সেই সময় থেকেই জমি নিয়ে নতুন সংঘাত শুরু হয়। অভিযোগ, ন’বছর আগের তিন খুনের বদলা নিতে গিয়ে এদিন হামলা চালিয়ে ৬ জনকে খুন করা হয়েছে। ঘটনার পর রাজেন্দ্র তোমর পলাতক বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। ছ’জনের দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, রাইফেলের মতো বন্দুক নিয়ে এসে হামলা চালানো হয়েছে। মুড়িমুড়কির মতো গুলিতে একের পর এক মানুষ লুটিয়ে পড়েন মাটিতে। পুলিশ মহেন্দ্র তোমরের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে।

Releated Posts

এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা চক্রের হদিশ, আমদাবাদ থেকে তিনজন গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): এপিকে-ভিত্তিক সাইবার প্রতারণা এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার টাকা ঘোরানোর অভিযোগে একটি সংগঠিত…

ByByNews Desk Sep 21, 2026

সাংগ্রুরে মাদক-সংকট নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা মাজিথিয়ার, ‘মানুষ হতাশায় ভুগছেন’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে মাদক-সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন শিরোমণি আকালি দল (এসএডি)-র সাধারণ…

ByByNews Desk Sep 21, 2026

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top