News Flash

Image

আগুনে পুড়ে ছাই ১০টি দোকান

আগরতলা, ৫ (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দশটি দোকান। প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। শুক্রবার ভোরে বিশালগড় মহকুমায় মধুপুর বাজারে ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকলবাহিনীর ৩টি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগস্থ ব্যবসায়ী। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার।

জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে চারটে নাগাদ স্থানীয় মানুষ বাজারে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের কাছে খবর পাঠান তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল বিশালগড় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই, বাধারঘাট ও বিশ্রামগঞ্জ থেকে দুটি ইঞ্জিন গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বিধ্বংসী অগ্নিকান্ডে বাজারের দশটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বাজারের ৮টি স্থায়ী দোকান সহ দুইজন ডাক্তারের চেম্বার ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগস্থ ব্যবসায়ী।

এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে গেছেন বিধায়িকা অন্তরা দেব সরকার। তিনি এদিন পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, মধুপুর থানার পুলিশ রাতে টহলদারিতে থাকলে আগুন এতটা বিস্তার লাভ করত না। 

Releated Posts

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026
Scroll to Top