News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভাআমদানিকৃত মাছে ফরমালিন পরীক্ষার নির্দেশ প্রশাসনের
Image

হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভাআমদানিকৃত মাছে ফরমালিন পরীক্ষার নির্দেশ প্রশাসনের

হাইলাকান্দি (অসম), ৪ মে (হি.স.) : হাইলাকান্দি জেলার খোলা বাজারে বিক্রিত রাজ্যের বাইরে থেকে আমদানিকৃত (চালানি) মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করতে মৎস্য বিভাগকে নির্দেশ দিয়েছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত চলতি মাসের জেলা উন্নয়ন কমিটির এক সভায় পৌরোহিত্য করে ডিডিসি এলডার্ড ফারহিন বলেন, স্বাস্থ্য বিভাগের সহযোগে বহিঃরাজ্য থেকে আমদানিকৃত ফরমালিন আছে কিনা তা দেখতে জোরদার অভিযান চালাতে হবে।
জলসম্পদ বিভাগ থেকে সভায় জানানো হয়, বরাকের ৫ কিলোমিটার এবং কাটাখালের ৯০ কিলোমিটার সহ সমগ্র জেলায় ১৪৭ কিলোমিটার নদীবাঁধ মেরামতির কাজ প্রায় সম্পূর্ণ। পূর্ত সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে, জেলার হাইলাকান্দি-রতনপুর সড়কের ২ কোটি ৬৯ লক্ষ টাকার কাজ এবং ভাগাদিগি-সাহাবাদ সড়কটির ৪ কোটি ১২ লক্ষ টাকার কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে। পাশাপাশি মাটিজুড়ি-চেপটি ব্রজপুর, ব্রজপুর-মোহনপুর এবং নিশ্চিন্তপুর-কাঞ্চনপুর পূর্ত সড়কগুলির সংস্কার কাজও জোর গতিতে চলছে বলে সভায় জানানো হয়।

শিক্ষা বিভাগ থেকে জানানো হয়, জেলার ১৪০২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী পোষণ (মিড-ডে মিল) কর্মসূচি জেলার ১ লক্ষ ১১ হাজার ২৮৪ জন পড়ুয়াকে দেওয়া হচ্ছে। জেলায় ৫৫টি স্কুলের এপ্রিল মাসে শিক্ষাধিকারিকরা ভিজিট করেছেন বলে সভায় জানানো হয়। গ্রামীণ জীবিকা মিশন (এএসআরএলএম) থেকে জানানো হয়েছে, জেলায় গত অর্থ বছরে ২৫২০টি এসএইচজিকে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে।
আবগারি বিভাগ থেকে জানানো হয়, এপ্রিল মাসে জেলায় ৩২টি নিয়মিত আবগারি হানা পরিচালনা করা হয়। এতে ২০টি বেআইনি মদ তৈরির সরঞ্জাম সেট বাজেয়াপ্ত করা হয়। ১০৮০ লিটার দেশি মদ ৪৫ কেইস আইএমএফএল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করে মামলা দায়ের করা হয়।

ভেটেরিনারি বিভাগ থেকে জানানো হয়, এপ্রিল মাসে জেলার ভেটেরিনারি হাসপাতালগুলিতে ১৭,১৮৪টি পশুর চিকিৎসা করা হয়েছে। এছাড়া জেলার ভেটেরিনারি হাসপাতালগুলিতে পশু চিকিৎসার ঔষধের মজুত ভাণ্ডার পর্যাপ্ত রয়েছে বলে সভায় জানানো হয়।
জেলার শীর্ষ বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে সভাপতির ভাষণে ডিডিসি ফারহিন ভেটেরিনারি বিভাগকে আসন্ন বর্ষার মরশুমে বন্যার আগাম প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে গরু-ছাগল ইত্যাদি পশুকে উঁচু জায়গায় রাখার জন্য স্থান শনাক্ত করার পরামর্শ দেন। পাশাপাশি পশু চিকিৎসার ওষুধের মজুত ভাণ্ডার গড়ে তুলতে পরামর্শ দেন ডিডিসি ফারহিন।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top