News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটে কালী মন্দিরের স্তম্ভ ভেঙে মৃত ১, আহত ৯জন
Image

গুজরাটে কালী মন্দিরের স্তম্ভ ভেঙে মৃত ১, আহত ৯জন


ভদোদরা, ৪ মে (হি.স.): গুজরাটে কালী মন্দিরের পাথরের স্তম্ভ ভেঙে এক পুণ্যার্থীর মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৯ জন। যার মধ্যে ২টি শিশুও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহল জেলায়। খবর পেয়েই আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক জয়দ্রথসিংহ পারমার।

পুলিশ জানায়, পঞ্চমহল জেলার হালোল থানার অন্তর্গত চাচার চক এলাকায় নতুন একটি কালী মন্দিরের স্তম্ভ ভেঙেই দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম গঙ্গা দেবীপূজক (৪০)। গুরুতর আহত হয়েছেন ৯ জন। যার মধ্যে ২ বছর ও ৫ বছরের দুটি শিশু রয়েছে। আহতদের অধিকাংশই মৃত ওই মহিলার আত্মীয়-পরিজন। বর্তমানে তাঁরা ভদোদরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। অত্যধিক বৃষ্টি ও ধুলোঝড়ের দাপটেই মন্দিরের পিলারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হালোল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুজরাটের পঞ্চমহল জেলার এই কালী মন্দিরটি এক বছর আগে উদ্বোধন হয়েছিল। ঝাঁ চকচকে এই মন্দিরে পাথরের কারুকাজ করা বেশ কতকগুলি স্তম্ভ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি ও ধূলিঝড় চলছিল। বৃষ্টি মাথায় নিয়েই অনেকে ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। দুপুর ১টা নাগাদ হঠাৎ করেই মন্দিরের ভিতরে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের উপর একটি স্তম্ভ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

মন্দিরের স্তম্ভ ভেঙে পুণ্যার্থীদের জখম হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত সকলকেই ভদোদরা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের চিকিৎসক জানান, আহত ৯ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এক বছর আগে উদ্বোধন হওয়া মন্দিরটির স্তম্ভ কী ভাবে ভেঙে পড়ল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে হালোল থানার পুলিশ জানিয়েছে।-

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top