নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সুব্রত নগর সিনিয়র বেসিক সুকলে তালায় গালা লাগিয়ে দেয় দুষ্ট চক্র৷ বৃহস্পতিবার যথাসময়ে সুকলে এসে তালা খুলতে না পেরে বিপাকে পড়েন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা৷ সুব্রতনগর সিনিয়র বেসিক সুকল খোলার সময়সূচী পার হয়ে গেলেও সুকল খুলতে পারেননি শিক্ষক শিক্ষিকারা৷ সুকল খোলার সময় সূচি ছিল সকাল ৭:৩০ এ৷ সুকল গৃহের তালায় কে বা কারা তালায় গালা ব্যবহার করে বন্ধ করে দেওয়ায় তালা খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক৷ সুকল গৃহের বেশ কয়েকটি তালা এভাবেই গালা লাগিয়ে লক করে দিয়েছে দুষ্টচক্রটি৷ ঘটনা চৌঠা মে বৃহস্পতিবার সকালে৷ শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এই ঘটনা দেখতে পেয়ে প্রচন্ড ক্ষুব্ধ হন৷ সুকল শিক্ষক শিক্ষিকারা এস এম সি কমিটির পাশাপাশি কাঞ্চনপুর থানায় খবর দেন৷ খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশ প্রশাসনের তৎপরতায় এস এম সি কমিটির উদ্যোগে তালা ভেঙ্গ ৯ টা ১৫ নাগাদ সুব্রতনগর সিনিয়র বেসিক সুকল খোলা হয়৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে, তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের দাবি উঠেছে৷

কঞ্চনপুরে সুকলের গেইটের তালায় গালা, জনমনে কৌতুহল
Releated Posts
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…
গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…
কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা
নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…
গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…


















