News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কঞ্চনপুরে সুকলের গেইটের তালায় গালা, জনমনে কৌতুহল
Image

কঞ্চনপুরে সুকলের গেইটের তালায় গালা, জনমনে কৌতুহল


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার সুব্রত নগর  সিনিয়র বেসিক সুকলে তালায় গালা লাগিয়ে দেয় দুষ্ট চক্র৷ বৃহস্পতিবার যথাসময়ে সুকলে এসে তালা খুলতে না পেরে বিপাকে পড়েন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা৷ সুব্রতনগর  সিনিয়র বেসিক সুকল খোলার সময়সূচী পার হয়ে গেলেও সুকল খুলতে পারেননি শিক্ষক শিক্ষিকারা৷ সুকল খোলার সময় সূচি ছিল  সকাল ৭:৩০ এ৷ সুকল গৃহের তালায় কে বা কারা তালায় গালা ব্যবহার করে বন্ধ করে দেওয়ায় তালা খুলতে গিয়ে সমস্যার সম্মুখীন হন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক৷ সুকল গৃহের বেশ কয়েকটি তালা  এভাবেই গালা লাগিয়ে লক করে দিয়েছে দুষ্টচক্রটি৷ ঘটনা চৌঠা মে বৃহস্পতিবার সকালে৷  শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এই ঘটনা দেখতে পেয়ে প্রচন্ড ক্ষুব্ধ হন৷ সুকল শিক্ষক শিক্ষিকারা এস এম সি কমিটির পাশাপাশি কাঞ্চনপুর থানায় খবর দেন৷  খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশ প্রশাসনের তৎপরতায় এস এম সি কমিটির উদ্যোগে তালা ভেঙ্গ ৯ টা ১৫ নাগাদ সুব্রতনগর সিনিয়র বেসিক সুকল  খোলা হয়৷ এর পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে, তা নিয়ে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার আসল রহস্য উদঘাটনের দাবি উঠেছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top