News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে ওপিসি-কে হারিয়ে জয়ে ফিরলো বিসিসি
Image

সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে ওপিসি-কে হারিয়ে জয়ে ফিরলো বিসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বনমালীপুর ক্রিকেট ক্লাব। দুর্দান্ত জয় পেয়েছে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। ৭ উইকেটের বিনিময়ে। উদ্বোধনী দিনের ম্যাচে ইউনাইটেড বিএসটি-র কাছে ৬৭ রানে হারটা বনমালীপুর ক্রিকেট ক্লাবকে যেন অনেকটা তাতিয়ে দিয়েছে। আজ, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে বিসিসি। খেলা চলছে টিসিএ আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দ্বিতীয় দিনের খেলায় আজ মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে বিসিসি সাত উইকেটের ব্যবধানে ওপিসি-কে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে ওপিসি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ৪৫.৪ ওভারে ওপিসি সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজিত চন্দ্র দেব সর্বাধিক ৩৭ রান পায়। তাছাড়া, ওপেনার নবারুণ চক্রবর্তীল ৩৩ রান কিছুটা উল্লেখ করার মতো। বিসিসি-র অভিজিৎ দেববর্মা ১৮ রানে চারটি উইকেট তুলে নিয়ে ওপিসি-কে অল্প রানে আটকে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া, কমল দাস ২২ রানে তিনটি ও অনুজ পাল ২৫ রানে দুটি উইকেট পেয়েছে। রাজদীপ দত্তও পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বনমালীপুর ক্রিকেট ক্লাব ২৮.১ ওভার খেলেই লো স্কোরিং টার্গেটে পৌঁছে যায়। তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সাগর শর্মার অপরাজিত ৬৯ রান দলকে সহজেই জয় এনে দেয়। এছাড়া রিয়াজ উদ্দিনের অপরাজিত ২৩ রানও উল্লেখ করার মতো। ওপিসির দুর্লভ রায় ২৮ রানে ২টি এবং মতি ত্রিপুরা একটি উইকেট পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top