News Flash

Image

নেশা সামগ্রী সহ আটক চার যুবক


আগরতলা, ৪ মে (হি.স.) : নেশা বিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে এক ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাথে চার যুবককেও আটক করেছে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদে থানায় খবর আসে ধলেশ্বর এলাকায় মালিকের অনুপস্থিততে ভাড়াবাড়িতে নেশা সামগ্রীর আদান প্রদান করা হয়। ওই খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে চার যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, বাড়ির মালিক ধলেশ্বরের বাসিন্দা বিকাশ চক্রবর্তী। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। অভিযুক্ত চার যুবক হলেন, গণেশ দের্ববমা, রোহিত দের্ববমা, রাহুল দের্ববমা ও বিক্কু দের্ববমা। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top