News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোয়ায় এসসিও বিদেশন্ত্রীদের দু’দিনের বৈঠক শুরু, ঝাং মিং-এর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর
Image

গোয়ায় এসসিও বিদেশন্ত্রীদের দু’দিনের বৈঠক শুরু, ঝাং মিং-এর সঙ্গে কথা বললেন এস জয়শঙ্কর

পানাজি, ৪ মে (হি.স.): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) গোষ্ঠীর সদস্যরা বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গোয়ায় আসতে শুরু করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ গোয়া পৌঁছেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার গোয়ায় এই বৈঠক হচ্ছে। এদিন সকালে বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এসসিও-এর মহাসচিব ঝাং মিং-এর সঙ্গে বৈঠক করেছেন। ডঃ জয়শঙ্কর ভারতের এসসিও প্রেসিডেন্সির প্রতি তাঁর সমর্থনের প্রশংসা করেছেন। তিনি স্টার্টআপ, ঐতিহ্যগত চিকিৎসা, যুব ক্ষমতায়ন, বৌদ্ধ ঐতিহ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি-সহ মূল ফোকাস ক্ষেত্রগুলি নির্ধারণ করেছেন।

বৈঠকে চিন ও পাকিস্তান-সহ সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। ডক্টর এস জয়শঙ্কর তাঁর রাশিয়ান এবং চিনা সমকক্ষদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিদেশমন্ত্রীর বৈঠক ভারত এবং অন্যান্য সদস্য দেশগুলিকে বহুপাক্ষিক সহযোগিতা এবং বিরোধ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করার একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন হল একটি আট সদস্য বিশিষ্ট বহুপাক্ষিক সংস্থা, যা ২০০১ সালের ১৫ জুন সাংহাইতে প্রতিষ্ঠিত হয়। এসসিও-এর সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top