News Flash

  • Home
  • দেশ
  • কুস্তিগীরদের প্রতি বিজেপির আচরণ লজ্জাজনক ও অহংকারী : অরবিন্দ কেজরিওয়াল
Image

কুস্তিগীরদের প্রতি বিজেপির আচরণ লজ্জাজনক ও অহংকারী : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): বিজেপির তীব্র সমালোচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার বিজেপির সমালোচনা করে কেজরিওয়াল মন্তব্য করেছেন, কুস্তিগীরদের প্রতি বিজেপির আচরণ লজ্জাজনক ও অহংকারী। হিন্দিতে একটি টুইটে কেজরিওয়াল লিখেছেন, অহংকার বিজেপির মাথায় উঠে গিয়েছে এবং “গুণ্ডামি” করে সিস্টেমটি চালাতে চাইছে বিজেপি। জনগণের কাছে কেজরিওয়াল আহ্বান জানিয়েছেন, বিজেপিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার জন্য।

প্রসঙ্গত, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বৃহস্পতিবার কুস্তিগীরদের আন্দোলন দ্বাদশতম দিনে পড়েছে। মধ্যরাতের ঝামেলার ঘটনায় আম আদমি পার্টির (এএপি) বিধায়ক সোমনাথ ভারতী এবং কংগ্রেস নেতা দীপেন্দর হুডাকে আটক করেছে পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top