News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ট্রাইবেল আরটিসিয়ান মেলার উদ্বোধন
Image

ধর্মনগরে ট্রাইবেল আরটিসিয়ান মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বুধবার দুই দিনব্যাপী ট্রাইবেল আরটিশিয়ান মেলার উদ্বোধন৷
বুধবার ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে দুই দিনব্যাপী ট্রাইবেল আর্টিশিয়ান মেলার উদ্বোধন করলেন উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস৷ উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের ভিডিও প্রবীর মলসুই, দিল্লি থেকে আগত ট্রাইফেডের জেনারেল ম্যানেজার কর্নেল এম  মেহেরা, টাইফেটের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিজিৎ দত্ত৷ উদ্যোক্তারা জানান এটি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ট্রাভেল ওয়েলফেয়ারের একটি শাখা৷
উত্তর পূর্বাঞ্চলের জনজাতিরা তাদের নিজের বানানো হ্যান্ডলুম বা কারিগুড়ি জিনিসগুলি বানানোর পর সঠিক বাজার পাচ্ছে না তথা মূল্যায়ন হচ্ছে না৷ টাইফয়েডের দেশে ১৫০ টি র মত বিক্রয় কেন্দ্র রয়েছে এবং বিদেশেও অনেক দেশে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের নির্মিত দ্রব্যাদি সঠিকভাবে বাজারীকরণের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ৷ শুধুমাত্র তাই নয় তাদের প্রস্তুত করা দ্রব্যাদি আরো নিখুঁতভাবে কেমন করে বানাতে হবে তার প্রশিক্ষণ দেবে এই সংস্থা৷ জনজাতিকদের মান উন্নয়নে এই সংস্থা সার্বিকভাবে দ্রব প্রস্তুত থেকে শুরু করে বাজারীকরণ সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই কেন্দ্রীয় সংস্থা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে জনজাতিদের জন্য এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top