News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর কাজ সরেজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র
Image

হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর কাজ সরেজমিনে পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷  হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর কাজ বুধবার সরে জমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পরিদর্শনকালে তিনি জানান নির্ধারিত সময়ের মধ্যেই প্রজেক্টের কাজ সম্পন্ন হবে৷  স্মার্ট সিটি প্রোজেক্টের আন্ডারে হাওড়া রিভার ডেভলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে হাওড়া নদীর পাড়কে সুন্দর করে তোলার কাজ চলছে দ্রুত গতিতে৷ খরচ পড়বে ১০১ কোটি টাকা৷ মূলত হাওড়া নদীরতীরকে সুরক্ষিত করার পাশাপাশি সাইক্লিং এর ব্যবস্থা করা ,থাকবে পার্ক, থাকবে মর্নিংওয়াকের জায়গা৷ ১.২ কিলোমিটার জায়গা জুড়ে হচ্ছে এই প্রজেক্ট এর কাজ৷ যা দেড় বছরের মধ্যে সম্পন্ন করা হবে৷ পাশাপাশি বাঁধের নিচে এই প্রজেক্টর মধ্যেই তৈরি হচ্ছে রাস্তা৷ রাস্তা তৈরি হলে বাঁধের উপর দিয়ে কোন গাড়ি যাতায়াতের ব্যবস্থা থাকবে না৷ নিচের রাস্তা দিয়ে চলাচল করবে সব গাড়ি৷ আজ পরিদর্শনে এসে মেয়র দীপক মজুমদার এই তথ্য জানান৷ উনার সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার তথা স্মার্ট সিটি প্রজেক্ট এর  প্রধান ডক্টর শৈলেস কুমার, কপর্োরেটর অদিতি ভট্টাচার্য, কপর্োরেটর  সহ অন্যান্যরা৷ নির্ধারিত সময়ের মধ্যে প্রজেক্ট এর কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন৷ মেয়র জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাবে৷ এক স্বাচ্ছন্দের পরিবেশ তৈরি হবে৷

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top