News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস ভলিবল প্রতিযোগিতা সাব্রুমে ১০মে থেকে
Image

রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস ভলিবল প্রতিযোগিতা সাব্রুমে ১০মে থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস ভলিবল প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে সাব্রুম বালিকা বিদ্যালয়ের স্কুল গ্রাউন্ডে। বালক ও বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৭ বছর রাজ্য স্কুল স্পোর্টস ভলিবল প্রতিযোগিতা ১২ মে পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ মে বিকেল তিনটায় সাব্রুম বালিকা বিদ্যালয়ের স্কুল গ্রাউন্ডে। এ বিষয়ে সম্প্রতি সাংগঠনিক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস বৈঠকে পৌরহিত্য করেন। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষিণ জেলার বিলোনিয়া জোন, রুপাইছড়ি আরডি ব্লক, সাতচান্দ আরডি ব্লক, পোয়াংবাড়ি আরডি ব্লক, এসডিও সাব্রুম, নগর পঞ্চায়েত সাব্রুম এর প্রতিটি শাখা থেকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে স্থির হয়েছে। এছাড়াও, এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১২ সদস্য বিশিষ্ট পেট্রন গ্রুপ এবং ৩০ সদস্য বিশিষ্ট অর্গানাইজিং কমিটি ছাড়াও বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top