News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি
Image

কর্নাটক বিধানসভা ভোটে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি

বেঙ্গালুরু, ৩ মে (হি.স.) : কর্নাটকের বিধানসভা ভোটের প্রার্থীদের সম্পত্তির হিসেবে ১,০৮৭ জন প্রার্থীই কোটিপতি। আগামী ১০ মে নিজেদের ভাগ্য পরীক্ষায় যে ২ হাজার ৬১৫ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন, তার মধ্যে এক হাজার ৮৭ জনই কোটিপতি। তার মধ্যে ৫ কোটি কিংবা তার বেশি সম্পত্তির মালিক ৫৯২ জন।

কর্নাটক বিধানসভা ভোটের ময়দানে লড়াইয়ে নামা প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা খতিয়ে দেখে বুধবার এক রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।
রিপোর্ট অনুযায়ী, কর্নাটকে বিধানসভা ভোটে কংগ্রেস, বিজেপি সহ জাতীয় দলগুলির হয়ে যারা লড়ছেন তাদের ৭১ শতাংশই কোটিপতি। আর রাজ্য ও স্থানীয় দলগুলির ৭৪ শতাংশ প্রার্থী কোটিপতি। বিত্তবানদের প্রার্থী করার ক্ষেত্রে রাজ্যের শাসকদলকে টেক্কা দিয়েছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলের ২২১ জনের মধ্যে ২১৫ জনই কোটিপতি। অর্থা‍ৎ ৯৭ শতাংশ প্রার্থী কোটি টাকার বেশি মালিক। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জেডিএসের ১৭০ জন প্রার্থীই কোটিপতি। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১২ কোটি ২৬ লক্ষ টাকা।

পাশাপাশি বিধানসভা ভোটের প্রার্থীদের ৫৮১ জনের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রয়েছে। তার মধ্যে গুরুতর ধারায় মামলা রয়েছে ৪০৪ জনের বিরুদ্ধে। তার মধ্যে কংগ্রেসের ১২২ জন, বিজেপির ৯৬ জন এবং জেডিএসের ৭০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে এডিআরের রিপোর্টে জানানো হয়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top