News Flash

  • Home
  • দিনের খবর
  • উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি : নরেন্দ্র মোদী
Image

উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি : নরেন্দ্র মোদী

মুদবিদ্রি (দক্ষিণ কন্নড়), ৩ মে (হি.স.): উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বুধবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদবিদ্রিতে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি, অথচ কংগ্রেস দিল্লিতে নিজেদের ‘শাহী পরিবার’-কে পরিষেবা দেওয়ার জন্য কর্ণাটককে এক নম্বর এটিএম করতে চায়৷”

মোদী বলেছেন, “যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁরাই কর্ণাটকের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, আপনারা যদি নিজের জীবন গড়তে চান, মনের মতো কাজ করতে চান, তাহলে কংগ্রেসের পক্ষে তা সম্ভব হবে না। কর্ণাটকে অস্থিরতা থাকলে আপনার ভাগ্যও অস্থির থাকবে। কংগ্রেস কর্ণাটকের শান্তির শত্রু… কংগ্রেস উন্নয়নের শত্রু। কংগ্রেস সন্ত্রাসের প্রভুদের বাঁচায়… তুষ্টিকরণ বাড়ায়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সমাজে শান্তি থাকলে কংগ্রেস শান্তিতে বসে থাকতে পারে না। দেশে যদি অগ্রগতি ও উন্নয়ন ঘটতে থাকে, কংগ্রেস তা সহ্য করতে পারে না। কংগ্রেসের পুরো রাজনীতিই ‘ডিভাইড এন্ড রুল’ নীতির উপর ভিত্তি করে। কংগ্রেসের এই বিপজ্জনক মুখের সাক্ষী খোদ কর্ণাটক!” মোদী বলেছেন, “দেশের যেখানেই মানুষ শান্তি ও অগ্রগতি চায়, সেখানেই তাঁরা প্রথমে কংগ্রেসকে নিজেদের রাজ্য থেকে উৎখাত করে। সমাজে শান্তি থাকলে কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না, দেশের উন্নতি হলে কংগ্রেস সহ্য করতে পারে না। গোটা দেশ আমাদের সৈন্যদের সম্মান করে, অথচ কংগ্রেস আমাদের সেনাবাহিনীকে অপমান করে, আমাদের সৈন্যদের অপমান করে। এখন সারা বিশ্ব ভারতের গণতন্ত্র ও উন্নয়নকে সম্মান জানাচ্ছে, কিন্তু উল্টো গিয়ার কংগ্রেস সারা বিশ্বে ঘোরাফেরা করে দেশের সম্মানহানি করছে।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top