News Flash

  • Home
  • বিদেশ
  • চার্লসের রাজ্যাভিষেকের আগেই বাকিংহাম প্রাসাদে অঘটন, কার্তুজ ছুঁড়ল এক ব্যক্তি
Image

চার্লসের রাজ্যাভিষেকের আগেই বাকিংহাম প্রাসাদে অঘটন, কার্তুজ ছুঁড়ল এক ব্যক্তি

লন্ডন, ৩ মে (হি.স.): তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগেই লন্ডনের বাকিংহাম রাজপ্রাসাদে ঘটে গেল বড় অঘটন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এক ব্যক্তি প্রাসাদ প্রাঙ্গণের ভিতর কিছু কার্তুজ ছুঁড়ে ফেলে। যদিও এটিকে কোনওরকম হামলা হিসেবে চিহ্নিত করেনি পুলিশ। কারও জখম হওয়ারও কোনও খবর নেই। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ছুরি উদ্ধার হয়েছে। পরে বিশেষজ্ঞ মারফৎ কার্তুজগুলি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি বাকিংহাম প্রাসাদের ফটকের দিকে অগ্রসর হয়ে কিছু বস্তু প্রাসাদের মাঠের দিকে ছুড়ে দেয়; ওই বস্তুগুলো শটগানের কার্তুজ বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করেন। “আক্রমণাত্মক অস্ত্র আছে সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ছুরি পাওয়া যায়।”

Releated Posts

ভারতবিরোধী বক্তব্যে সুর চড়াচ্ছেন আসিম মুনির, ‘প্রক্সি যুদ্ধ’ ফের জাগিয়ে তোলার চেষ্টা: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ক্রমাগত ভারতবিরোধী বক্তব্য দিচ্ছেন—যা আসলে জঙ্গি সংগঠনগুলিকে সক্রিয় করে তোলার…

ByByNews Desk May 4, 2026

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করছে আমেরিকা

ওয়াশিংটন, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপদে বের করে আনতে…

ByByNews Desk May 4, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

ভারত-জামাইকা বন্ধুত্ব ‘রানে লেখা’: সাবিনা পার্কে ভারতের উপহার ইলেকট্রনিক স্কোরবোর্ড উদ্বোধন জয়শঙ্করের

কিংস্টন, ৪ মে (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস-এর সঙ্গে কিংস্টনের ঐতিহাসিক সাবিনা পার্ক স্টেডিয়ামে…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top