News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীরা শুধুমাত্র ‘গালিগালাজের রাজনীতি’ জানে, আমাদের পরাজিত করতে পারে না তাই গালি দেয় : নরেন্দ্র মোদী
Image

বিরোধীরা শুধুমাত্র ‘গালিগালাজের রাজনীতি’ জানে, আমাদের পরাজিত করতে পারে না তাই গালি দেয় : নরেন্দ্র মোদী

আঙ্কলা (উত্তর কন্নড়), ৩ মে (হি.স.): বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বুধবার কর্ণাটকের উত্তর কন্নড় জেলার আঙ্কলায় একটি নির্বাচনী জনসভা থেকে মোদী বলেছেন, “বিরোধীরা শুধুমাত্র ‘গালিগালাজের রাজনীতি’ জানে, আমাদের পরাজিত করতে পারে না তাই শুধু গালি দেয়। প্রধানমন্ত্রীর কথায়, কর্ণাটকের জনগণ অপব্যবহারের রাজনীতিকে প্রত্যাখ্যান করেন এবং আমাকে গালি দেওয়ার জন্য কংগ্রেসকে একটি উচিত শিক্ষা দেবেন সমস্ত ভোটাররা।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশের মধ্যে কর্ণাটককে এক নম্বর করতে হবে আমাদের, আর তা করতে গিয়ে ঠিক কী ভূমিকা রাখবেন? এটা আপনার ভোট! বিজেপিকেই আপনার ভোট! প্রধানমন্ত্রী দাবি করেছেন, “কংগ্রেস-জেডিএস সরকারের আমলে কর্ণাটকে প্রায় ৩০,০০০ কোটি টাকা এফডিআই আসত। কিন্তু তিন বছরে আমরা যা এফডিআই পেয়েছি, তা বার্ষিক তিন গুণ বেড়ে ৯০ হাজার কোটি টাকা হয়েছে। এমনটা হয়েছে, কারণ বিজেপি সরকারের প্রথম অগ্রাধিকার কর্ণাটকের উন্নয়ন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কংগ্রেস আদিবাসীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে এবং আদিবাসীদের সুবিধা থেকে বঞ্চিত করেছে। কংগ্রেস নিজস্ব সরকারের আমলে আদিবাসী নেতৃত্বকেও এগিয়ে আসতে দেয়নি। এই কারণেই এখন গোটা দেশের আদিবাসী সমাজ কংগ্রেসকে উচিত শিক্ষা দিতে বদ্ধপরিকর।”

Releated Posts

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026

নন্দীগ্রামে ছয়মুখী লড়াই, নজর দ্বিতীয় স্থানে

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে ছয়মুখী লড়াই…

ByByNews Desk Sep 17, 2026

আজমের মেয়র নির্বাচন ঘিরে কংগ্রেসের ৩৭ কাউন্সিলর ও ৫ নির্দলকে বেঙ্গালুরু পাঠানো হল

আজমের, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২১ সেপ্টেম্বরের আজমের মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনকে সামনে রেখে নিজেদের শিবির ঐক্যবদ্ধ রাখতে ৩৭…

ByByNews Desk Sep 17, 2026

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top