News Flash

  • Home
  • দেশ
  • কুয়ো থেকে জল আনতে হাঁটতে হয় দুই কিলোমিটার, নাসিকের বোর্ধাপাড়া গ্রামে তীব্র জলসঙ্কট
Image

কুয়ো থেকে জল আনতে হাঁটতে হয় দুই কিলোমিটার, নাসিকের বোর্ধাপাড়া গ্রামে তীব্র জলসঙ্কট

নাসিক, ৩ মে (হি.স.): তীব্র জলসঙ্কটে দুর্বিষহ অবস্থা মহারাষ্ট্রের নাসিক জেলার বোর্ধাপাড়া গ্রামের বাসিন্দাদের। গ্রামে দু’টি নলকূপ থাকলেও, সেগুলি শুকিয়ে গিয়েছে। তাই জল আনতে প্রায় দুই কিলোমিটার পথ হাঁটতে হয় গ্রামের আদিবাসী মহিলাদের। দিনের বেশিরভাগ সময় জল আনতেই কেটে যায় তাঁদের, এই দুর্দশা থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সরকারের কাছে সাহায্য চাইছেন গ্রামের বাসিন্দারা। গরমের সময় গ্রামবাসীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

এক আদিবাসী মহিলা জানিয়েছেন, “আমাদের গ্রামে দু’টি নলকূপ আছে, কিন্তু সেগুলি শুকিয়ে গিয়েছে। তাই আমাদের ২ কিলোমিটার দূরে পাহাড়ের নিচ থেকে জল আনতে হয়। সেখানে যেতে গিয়ে অনেক মহিলাই আহত হন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব আমাদের জলের সুবিধা দিতে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top