News Flash

  • Home
  • দেশ
  • অমর্ত্য সেনের বাড়ির সামনে বিধায়কদের অবস্থান করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

অমর্ত্য সেনের বাড়ির সামনে বিধায়কদের অবস্থান করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২ মে (হি. স.) : বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিবাদ তীব্র রূপ ধারণ করেছে। উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। এবার তা নিয়েই কড়া কিন্তু শান্তিপূর্ণ অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘উচ্ছেদের হুঁশিয়ারি’র প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন সঙ্গীতশিল্পী কবির সুমন, পরিচালক গৌতম ঘোষ, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন-র মতো প্রমুখ বিদ্বজ্জনেরা। শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়ির পাশে ৬ মে দিনভর অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়াতে আসতে পারেন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন, অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানের। উল্লেখ্য, নোবেলজয়ীকে আগামী ৬ মের মধ্যে জমি খালি করার জন্য বলেছে বিশ্বভারতী। বলেছে, প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। তা আটকাতেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে এমন অভিনব নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, সেই অবস্থানে যেন দলের নেতা ও কর্মীরাও সামিল হন।বলেন, বাউলদের যুক্ত করার কথা।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top