News Flash

Image

ভারতে লাফিয়ে বাড়ছে বেকারত্বের হার

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : সারা বিশ্বের সঙ্গে ভারতেও বাড়ছে বেকারত্বের হার । মঙ্গলবার একটি সমীক্ষা রিপোর্ট জানাল, এপ্রিলে ভারতে বেকারত্ব গত চার মাসের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে এপ্রিলে । গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে মার্চে বেকারত্বের হার ছিল সর্বাধিক। কিন্তু নতুন অর্থবছরের প্রথম মাস অর্থাৎ এপ্রিলে আরও ভয়ানক জায়গায় পৌঁছেছে বেকারত্ব।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি তাদের সমীক্ষা রিপোর্টে দাবি করেছে, গত মার্চে দেশে বেকারত্বের হার ছিল ৭.৮ শতাংশ। এপ্রিলে সেটাই লাফিয়ে বেড়ে হয়েছে ৮.১১ শতাংশ। রিপোর্টে আরও বলা হয়েছে, শহরাঞ্চলে বেকারত্ব তীব্র হয়েছে। মার্চে ছিল ৮.৫১ শতাংশ। এপ্রিলে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ। তবে গ্রামীণ এলাকায় মার্চের তুলনায় এপ্রিলে সামান্য কমেছে বেকারত্বের হার। গ্রামীণ এলাকায় মার্চে বেকারত্ব ছিল ৭.৪৭ শতাংশ। সেটা এপ্রিলে হয়েছে ৭.৩৪ শতাংশ।

২০২২-এর শেষ দিক থেকেই মন্দার পূর্বাভাস দিচ্ছিল অর্থনৈতিক সমীক্ষা সংস্থাগুলি। গত ডিসেম্বরে সুইৎজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বার্ষিক বৈঠকে এও বলা হয়েছিল, এবারের মন্দার অভিঘাত হবে সুদূরপ্রসারী। কারণ কোভিড পরবর্তী ভাঙা অর্থনীতির এই মন্দা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু দশায় নিয়ে যেতে পারে।

এ ব্যাপারে মাস চারেক আগে অর্থনীতিবিদরা এও বলেছিলেন, প্রাথমিক পূর্বাভাস হিসাবে বেকারত্ব বৃদ্ধি, কাজ হারানোর সংখ্যা লাফিয়ে বাড়তে থাকার ছবি দেখা যাবে দেশে দেশে। ফলে এপ্রিলে ভারতে বেকারত্ব বৃদ্ধির হার সেই অতল অন্ধকারকে ইঙ্গিত করছে বলেই মত অনেকের।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির সমীক্ষায় এও বলা হয়েছে, মার্চের তুলনায় এপ্রিলে শ্রমভিত্তিক শিল্পে যোগদানের সংখ্যা বেড়েছে। প্রায় আড়াই কোটি মানুষ কায়িক শ্রমের কাজে যোগ দিয়েছেন এপ্রিলে। সমীক্ষায় বলা হয়েছে, এই যাঁরা শ্রমভিত্তিক কাজে যোগ দিয়েছেন তাঁদের বেশিরভাগই নিরুপায় হয়ে, পেট চালানোর তাগিদে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top