News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ নিরাপত্তা নিয়ে ধর্মনগরে সচেতনতামূলক র্যালী
Image

পথ নিরাপত্তা নিয়ে ধর্মনগরে সচেতনতামূলক র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার ধর্মনগরে শ্রীভূমি বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এবং ধর্মনগর ট্রাফিক ইউনিটের সহযোগিতায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷   ধর্মনগর বড়দিঘির পাড় এলাকায় বেলা  ১১ টা নাগাদ শ্রীভূমি বিদ্যালয় এন এস এস ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়৷
ধর্মনগর ট্রাফিক ইউনিট এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়৷ দ্বিচক্র যান যারা চালান তাদের অনেক সময় হেলমেট থাকে না বা দুজন চললে  অপরজনের হেলমেট থাকে না৷ এই সকল বিষয় নিয়েই জনগণকে সচেতন করতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ  চক্রবর্তী উপস্থিতিতে এই শিবিরটি অনুষ্ঠিত হয়৷   যে সকল  জনগণ বাইক নিয়ে ঘোরাফেরা করেন তাদেরকে সচেতন করা হয় আজ এন এস এস ছাত্রছাত্রীদের দিয়ে এবং সবার হাতে চকলেট তুলে দেওয়া হয়৷ আগামী দিনে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হবে বলে জানানো হয়৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top