নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ রবীন্দ্র উৎসব করতে যাচ্ছে ব্লাড মাউথ ক্লাব কালচারাল একাডেমী৷ সোমবার ক্লাব বাড়িতে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান একাডেমীর কর্মকর্তারা৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বিমল কুমার রায় চৌধুরী, সদস্য তথা উৎসবের কনভেনার প্রসেনজিত নন্দী, কার্যকরী কমিটির সদস্য বাসুদেব চক্রবর্তী৷ আহ্বায়ক জানান, ক্রীড়া ক্ষেত্রের পাশাপাশি সংসৃকতির ক্ষেত্রেও যাতে ক্লাব সমান ভাবে এগিয়ে যায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালনে রবীন্দ্র মুখী কর্মসূচী নিয়েছে ব্লাড মাউথ ক্লাব কালচারাল একাডেমী৷ তিনি জানান, রবীন্দ্র সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে৷ ৯ মে কবিগুরুর জন্মদিনে এর সূচনা হবে৷ ১৩-১৪ মে হবে ক্লাব সংলগ্ণ ত্রিপুরেশ্বরি শিশু মন্দিরে রবীন্দ্র সঙ্গীত, বসে আঁকো ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা৷ ২০-২১ মে ক্লাব বাড়িতে হবে আবৃত্তি , যন্ত্র সঙ্গীত প্রতিযোগিতা৷ এর সমাপ্তি হবে ২৮ মে মুক্তধারা অডিটোরিয়ামে৷

বীন্দ্র উৎসব করতে যাচ্ছে ব্লাড মাউথ ক্লাব কালচারাল একাডেমী
Tags:
Releated Posts
দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…


















