News Flash

  • Home
  • দিনের খবর
  • নিষ্ঠার সঙ্গে দেশ ও কর্ণাটকের জনগণের সেবা করাই বিজেপির লক্ষ্য : অমিত শাহ
Image

নিষ্ঠার সঙ্গে দেশ ও কর্ণাটকের জনগণের সেবা করাই বিজেপির লক্ষ্য : অমিত শাহ

ভরুণা, ২ মে (হি.স.): অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশ ও কর্ণাটকের জনগণের সেবা করাই বিজেপির লক্ষ্য। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার কর্ণাটকের ভরুণায় একটি নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “কর্ণাটককে উন্নত কর্ণাটক, সমৃদ্ধ কর্ণাটক এবং সুরক্ষিত কর্ণাটক একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করতে পারেন, অন্য কেউ তা পারবে না।” এরপরই কংগ্রেসকে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস দল কর্ণাটককে কেন্দ্রের এটিএম বানিয়েছে। কর্ণাটকে শুধুমাত্র সিদ্দারামাইয়ার অধীনেই দুর্নীতি হয়েছে। সিদ্দারামাইয়ার সময়ে এত বেশি দুর্নীতি হয়েছিল যে সিদ্দারামাইয়ার সরকার সমগ্র ভারতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল।”

অমিত শাহ আরও বলেছেন, “কর্ণাটকের ভবিষ্যত গড়ার জন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁদের একজন ‘অবসরপ্রাপ্ত নেতা’ না-কি একজন উৎসাহী এবং প্রগতিশীল নেতার প্রয়োজন।” অমিত শাহ এদিন জোর দিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দেশকে নিরাপদ করেছেন। মোদীজি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করেছেন। পাকিস্তানের সন্ত্রাসীরা যখন কাশ্মীরে হামলা চালায়, তখন মোদীজি সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসীদের ধ্বংস করে দেন।”

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top