News Flash

Image

শিলিগুড়িতে বাস-অটোর সংঘর্ষে আহত সাতজন

শিলিগুড়ি, ২ মে (হি. স.) : শিলিগুড়ি ডিভিশনের খোরিবাড়ি সংলগ্ন কালীবাড়ি মোড়ে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে প্রায় সাত জন আহত হয়েছে।

জানা যাচ্ছে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস গালগলিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে, নকশালবাড়ি থেকে গালগালিয়ার দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে একটি অটো। এই কারণে কালীবাড়ি মোড়ের সামনে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোতে থাকা সাত যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের বাতাসী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। একইসঙ্গে ঘটনার পর বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে খড়িবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে।

Releated Posts

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top