News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী; ভারতে সুস্থতার হার বাড়ছে, সক্রিয় রোগীও কমছে
Image

কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী; ভারতে সুস্থতার হার বাড়ছে, সক্রিয় রোগীও কমছে

নয়াদিল্লি, ২ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ অনেকটাই কমেছে, সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। একদিনে মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩,৩২৫ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১০ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪৪,১৭৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৫৬৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৩,৭৭,২৫৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭২ শতাংশ, সোমবার সারাদিনে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭৯ জন। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০২,১৮০ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৬৮,৬১৩ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ মে সারা দিনে ভারতে ১,৪৫,৩০৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গ বিভূষণ’ প্রত্যাহার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্যের জেরে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়…

ByBySandeep Biswas Aug 13, 2026

জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা রফতানি ১৩.৩১% বেড়ে ৮০ বিলিয়ন ডলার পার

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): চলতি বছরের জুলাইয়ে ভারতের পণ্য ও পরিষেবা মিলিয়ে মোট রফতানি ১৩.৩১ শতাংশ বেড়ে ৮০.১৪…

ByByNews Desk Aug 13, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত-ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বৈঠক

লখনউ, ১৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা, যৌথ প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং সামরিক দক্ষতা বিনিময় বৃদ্ধির…

ByByNews Desk Aug 13, 2026

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top