News Flash

  • Home
  • খেলা
  • জমে উঠেছে আইপিএল প্লে অফের দৌড়
Image

জমে উঠেছে আইপিএল প্লে অফের দৌড়

কলকাতা, ১মে (হি.স.) : আইপিএলের ইতিহাসে পয়েন্ট টেবিলে এরকম হাড্ডাহাড্ডি লড়াই এর আগে খুব কমই দেখা গেছে। দেখা যাচ্ছে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোনও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে গুজরাট টাইটান্স রয়েছে শীর্ষে। ৮ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট হার্দিকদের। বাকি ৬ ম্যাচের মধ্যে ২টি জিতলেই প্লে অফের দরজা নিশ্চিত হয়ে যাবে গুজরাটের।
লখনউ সুপার জায়ান্টস দুই নম্বরে। ৮ ম্যাচ খেলে ৫টি জিতেছেন রাহুলরা। তাঁদের পয়েন্ট ১০। লখনউয়ের নেট রান রেট ০.৮৪১।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেলেও প্লে অফের দৌড়ে ভালমতোই রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। ০.৮০০।
শেষ বলের থ্রিলারে পঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। ক্যাপ্টেন কুলের দলের ভাঁড়ারে ১০ পয়েন্ট। সিএসকে-র নেট রান রেট ০.৩২৯।

রবিবার চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে পাঁচ নম্বরে রয়েছেন শিখর ধবনরা। তাঁর দল পঞ্জাব কিংস ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন। হেরেছেন ৪টি ম্যাচে। পঞ্জাবের ঝুলিতেও ১০ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। ধবনদের নেট রান রেট – ০.৪৪৭। যে কারণে চেন্নাইয়ের থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে পাঞ্জাব।
এক ম্যাচ কম খেলে বিরাট কোহলিদের পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টি জিতেছে আরসিবি। হেরেছে ২টি। নেট রান রেটে পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। ছয় নম্বরে রয়েছেন বিরাটরা।

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ৮ ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ৮। রোহিত শর্মাদের রান রেট -০,৫০২। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে মুম্বই।
বেশ চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে কেকেআর। হেরেছে ৬টি ম্যাচে। মাত্র ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে কেকেআর। নেট রান রেট -০.১৪৭। প্লে অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচের সবকটিই জিততে হবে নাইটদের।

তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ। তারা পেয়েছে ৮ ম্যাচে ৬ পয়েন্ট। সব শেষের দল দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৮ ম্যাচে ৪ পয়েন্ট।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top