News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’-এর শততম পর্ব ভারতীয় গণতন্ত্রের মাইলফলক, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’-এর শততম পর্ব ভারতীয় গণতন্ত্রের মাইলফলক, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৩০ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর শততম পর্ব ভারতীয় গণতন্ত্রের জন্য মাইলফলক, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ গুয়াহাটির বশিষ্ঠয় বিজেপির অসম প্রদেশ সদর দফতর ‘অটলবিহারী বাজপেয়ী ভবন’-এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রদেশ সভাপতি ভবেশ কলিতা সহ বহু পদাধিকারী, নেতা ও কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম ‘মন কি বাত’ শুনেছেন। এর পর উপস্থিত সাংবাদিককেদর সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, ভারতের গণতন্ত্রের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০-তম পর্বের সমাপ্তিকে স্বাগত জানিয়ে ড. শর্মা বলেন, সাধারণ নাগরিকদের প্রচেষ্টা, স্বচ্ছ ভারত এবং লোকাল ফর ভোকালের মতো বিভিন্ন কারণে সংশ্লিষ্টদের অবদান প্রশংসার যোগ্য। কেননা এ সব সম্ভব হয়েছে কেবলমাত্র ‘মন কি বাত’-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ধারাবাহিক আবেদনে। জনগণও তাঁর আবেদনে সাড়া দিয়েছেন, বলেন মুখ্যমন্ত্রী।

উদ্ভাবনী কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব। বলেন, এতে সমগ্র দেশকে ভারতীয় হওয়ার গৌরবের অনুভূতি দিয়ে জাগিয়ে তুলেছে। ‘মন কি বাত’-এর ১০০-তম পর্ব আজ নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর সহ বিশ্বব্যাপী সম্প্রচার করা হয়েছে, এটা কী কম বড় কথা?

মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, তৃণমূল স্তরে সমাজ পরিবৰ্তনের জন্য নিজের জীবন উৎসৰ্গকারীদের কাহিনি, নতুন চিন্তার উন্মেষের আধান প্ৰদান করা সহ সব সময় নতুন নতুন বিষয়ে দেশবাসীকে অনুপ্ৰেরণাদায়ী ‘মন কি বাত’-এর মাধ্যমে প্ৰধানমন্ত্ৰী নতুন ভারত নিৰ্মাণের জন্য দেশবাসীকে একতার সূত্রে বেঁধে এগিয়ে নিয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্ৰীর মতে, ‘মন কি বাত’ দেশের সাধারণ মানুষকে সৰ্বাধিক প্ৰভাবিত ও অনুপ্ৰাণিত করেছে।
এদিকে প্ৰধানমন্ত্ৰীর ‘মন কি বাত’ শ্রবণ অনুষ্ঠানের পর বিজেপির প্রদেশ সভাপতি ভবেশ কলিতা বলেন, এই কার্যক্ৰম দেশে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূৰ্ণ ভূমিকা পালন করছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top