News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনি লড়াই লড়ায়, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
Image

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনি লড়াই লড়ায়, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.) : একদিকে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বারংবার আক্রমণ শানাচ্ছে কংগ্রেস। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনি লড়াই লড়ছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি । যা নিয়ে অভিষেক মনু সিঙ্ঘভিকে কড়া চিঠি পাঠালেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।

কৌস্তভ বাগচীর পাঠানো চিঠিতে লেখা রয়েছে, “আপনার জন্য কংগ্রেস নেতা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পেশাদার আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করতেই পারেন আপনি। কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান নেতা হিসেবে দল ও কর্মীদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু আপনি যখন সেই দলের নেতার হয়ে লড়াই করছেন, তখন আমাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলায় কংগ্রেসের নেতা-কর্মীরা আজ বলছেন, “আমরা আপনার জন্য লজ্জিত।”

কৌস্তভ জানান, “অভিষেক মনু সিঙ্ঘভি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা আইনজীবী তা নিয়ে সন্দেহ নেই। উনি কার হয়ে মামলা লড়বেন সম্পূর্ণ ওনার সিদ্ধান্ত। কিন্তু ওনার ভুলে গেলে চলবে না যে দলের উনি বর্ষীয়ান নেতা। দলের কর্মীদের প্রতি ওনার দায়বদ্ধতা রয়েছে। এখন যখন পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করছি। এই লড়াই লড়তে গিয়ে আমাদের দলের কর্মীদের প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে। তাঁদের ঘর ছাড়া হতে হচ্ছে। এত কিছুর পরও আমরা মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিচ্ছি। কিন্তু সেই লড়াই কোথাও একটা জায়গায় ধুলোয় মিশে যাচ্ছে যখন দেখছি অভিষেক মনু সিঙ্ঘভির মতো লোকেরা এই সকল চোর-জোচ্চোরদের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্টে।”

Releated Posts

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026

অমিত শাহের পুনে সফরের আগে রাজনৈতিক উত্তাপ, বিক্ষোভে কংগ্রেস, পাল্টা জবাবের হুঁশিয়ারি বিজেপির

পুনে, ৩০ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ১ আগস্টের পুনে সফরকে ঘিরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তেজনা তীব্র হয়েছে।…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা প্রশ্নফাঁস ও দুর্নীতিতে ভেঙে পড়েছে, ‘সামনা’-য় কেন্দ্র-রাজ্যকে তোপ শিবসেনা (ইউবিটি)

মুম্বই, ৩০ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, পরীক্ষায় দুর্নীতি, অযোগ্য উপাচার্য নিয়োগ এবং আর্থিক কেলেঙ্কারির জেরে দেশের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top