News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলায় জাতীয় খাদ্য সুরক্ষার সুবিধা-প্রাপকদের আয়ুষ্মান ভারত কার্ড ই-কেওয়াইসি প্রক্রিয়া ১৫ মে-র মধ্যে সমাপ্ত করার নির্দেশ
Image

করিমগঞ্জ জেলায় জাতীয় খাদ্য সুরক্ষার সুবিধা-প্রাপকদের আয়ুষ্মান ভারত কার্ড ই-কেওয়াইসি প্রক্রিয়া ১৫ মে-র মধ্যে সমাপ্ত করার নির্দেশ

করিমগঞ্জ (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলায় চলমান জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার যোগ্য সুবিধা-প্রাপকদের আয়ুষ্মান ভারত কার্ড ই-কেওয়াইসি সক্রিয় করার প্রক্রিয়া ১৫ মে-র মধ্যে সমাপ্ত করতে জেলার সব খণ্ড উন্নয়ন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক সব খণ্ড উন্নয়ন আধিকারিকদের তাঁদের আওতাধীন গ্রাম পঞ্চায়েত (জিপি) এলাকাগুলিতে অনুষ্ঠিত মেগা শিবিরে এই যোজনার সুবিধাভোগীদের যোগদান সুনিশ্চিত করে ই-কেওয়াইসি সক্রিয় করার জন্য উপস্থিতি সুনিশ্চিত করতে ব্যাপক হারে সচেতনতার জন্য প্রচার চালাতে বলেছেন।

১ মে নর্থ করিমগঞ্জ জিপি অফিস, রামনগর এলপি স্কুল, পানিঘাট জিপি অফিস, ভিতরগুল এমই মাদ্রাসা, লক্ষ্মীবাজার জিপি অফিস, সুতারকান্দি এলপি স্কুল, সাউথ মানিককোণা এলপি স্কুল, পুরাহুরিয়া জিপি অফিস, আকবরপুর জিপি অফিস, হুরাগ্রাম এলপি স্কুল, মাজগ্রাম এসডি, বিস্কুট এলপি স্কুল, ডিমপুর এলপি স্কুল, পাথু এলপি স্কুল, মদনপুর এসসি, কুড়িখলা এলপি স্কুল, মদনপুর এসসি, ব্রাহ্মণশাসন জিপি অফিস, নন্দীবাড়ি গ্রাম, হিজিম মক্তব, মডেল হাসপাতাল গিরিশগঞ্জ ও দাসগ্রাম এসএইচসি। এই স্থানগুলিতে ১ মে, সোমবার ই-কেওয়াইসি সক্রিয় করতে মেগা শিবির অনুষ্ঠিত হবে।
খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারী প্রকৃত সুবিধাভোগীদের আয়ুষ্মান ভারত কার্ড প্রদানের উদ্দেশ্যে ই-কেওয়াইসি সক্রিয় করার জন্য এই শিবিরগুলিতে আশা সুপারভাইজার, এএনএম, এমপিডব্লিউরা ভেরিফায়ার হিসেবে কাজ করছেন। এদিকে রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে চলতি ই-কেওয়াইসি সক্রিয়করণ কেন্দ্র ছাড়াও ১ থেকে ৬ মে অতিরিক্ত ২৩টি স্থানে এবং পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ১ থেকে ৫ মে পর্যন্ত ৯-টি স্থানে এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে।

জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার প্রকৃত সুবিধাভোগীদের নিকটবর্তী কেন্দ্রে ই-কেওয়াইসি সক্রিয় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসন আহ্বান জানিয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top