News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি চূড়ান্ত : কাল থেকে সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট
Image

প্রস্তুতি চূড়ান্ত : কাল থেকে সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। ২রা মে থেকে শুরু হচ্ছে সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ৮ দলীয় লীগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে তিন মাঠে তিনটি ম্যাচ। প্রতিদিন সকাল আটটা থেকে খেলা শুরু হবে। এবারকার আসরে অংশগ্রহণকারী আটটি দল হলো: বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি), ব্লাড মাউথ ক্লাব, চলমান সংঘ, হার্ভে ক্লাব, মৌচাক ক্লাব, ওল্ড প্লে সেন্টার (ওপিসি), পোস্টার ক্লাব ও ইউনাইটেড বিএসটি। ৫০ ওভারের ডে ম্যাচ। ২রা মে উদ্বোধনী দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার ক্লাব খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড বিএসটি খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে হার্ভে ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। ‌ তিন মে বিরতির পর ৪ঠা মে একইভাবে তিন মাঠে তিনটি ম্যাচ রাখা হয়েছে। এমবিবি স্টেডিয়ামে হার্ভে খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ব্লাডমাউথ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে ওল্ড প্লে সেন্টার (ওপিসি) খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে। প্রতিটি দলের খেলোয়াড়রা নিজস্ব প্রস্তুতি সেরে নিয়েছে। আগামীকালও শেষ সময়ের কিছুটা টিপস নেবে কোচদের থেকে। প্রতিটি দলেরই স্বপ্ন রয়েছে এ-ডিভিশন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সুপার ডিভিশনে উন্নীত হওয়া।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top