News Flash

  • Home
  • খেলা
  • পেস বোলার অন্বেষণ ক্যাম্প সম্পন্ন বাছাইকৃতদের নাম ঘোষণার পালা
Image

পেস বোলার অন্বেষণ ক্যাম্প সম্পন্ন বাছাইকৃতদের নাম ঘোষণার পালা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। টিসিএ-র পেস বোলার অন্বেষণ ক্যাম্প শেষ হয়েছে। এখন বাছাইকৃতদের নাম ঘোষণার পালা। যারা নির্বাচিত হবেন তাদেরকে আবার বিশেষ ক্যাম্পে ডাকা হবে। রাজ্য দল গঠনের ক্ষেত্রে সম্ভাব্যদের ট্রায়াল ক্যাম্পে ডেকে পুনরায় কোচ, ট্রেইনাররা পরখ করে দেখে নেবেন। ইতোমধ্যে পেস বোলার অন্বেষণের কাজ শেষ করে এখন টিসিএ আগামী ৩মে থেকে ব্যস্ত হবে স্পিন বোলার অন্বেষণের কাজে। ২৬ ও ২৭ এপ্রিল এখানকার এমবিবি স্টেডিয়ামে ও বাইখোরাই ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে যথাক্রমে পশ্চিম ও দক্ষিণ জোনালের ক্রিকেটাররা সামিল হয়েছিল। একইভাবে শনিবার ও আজ উত্তর জোনাল এবং সেন্ট্রাল জোনালের ক্রিকেটাররা যথাক্রমে ধর্মনগর ও আমবাসায় দশমীঘাট গ্রাউন্ডে অন্বেষণ ক্যাম্পে উপস্থিত হয়েছিল। চার দিনের এই পেস বোলার অন্বেষণ ক্যাম্পে মোট ৩৫০ ক্রিকেটার উপস্থিত হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে ৩ ও ৫ মে-তে স্পিন বোলারদের জন্য অনুষ্ঠিতব্য অন্বেষণ ট্রায়াল ক্যাম্পেও একই রকম প্রচুর সংখ্যক ক্রিকেটার উপস্থিত হবে। এ বিষয়ে পুরোদমে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ এবং যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায় দেখভাল করছেন। স্পটার এবং কোচ-রাও নিজ নিজ দায়িত্ব পালন করছেন। ক্রিকেটের মান উন্নয়ন ও প্রসারে টিসিএর বর্তমান কমিটির এই উদ্যোগ নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top