News Flash

  • Home
  • খেলা
  • আজ আইপিএলের হাজারতম ম্যাচে রেকর্ডের সামনে সূর্য-অশ্বিনরা
Image

আজ আইপিএলের হাজারতম ম্যাচে রেকর্ডের সামনে সূর্য-অশ্বিনরা

মুম্বই, ৩০ এপ্রিল(হি.স.) : আজ রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন।

১) সূর্যকুমার যাদব :

আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব নিজের টি-২০ ক্রিকেট কেরিয়ারের ২৫০তম ম্যাচে খেলতে নামবেন। টি-২০ ক্রিকেটে ২৫০টি ছয়ের রেকর্ড থেকে ৩টি ছয় দূরে রয়েছেন তিনি। এছাড়া আইপিএলে ৩০০টি চার পূর্ণ করতে সূর্যকুমারের চাই আর মাত্র ১টি চার।
২) তিলক ভার্মা :
আইপিএলে ৫০টি চার থেকে ৪টি চার দূরে রয়েছেন মুম্বইয়ের তরুণ তুর্কি তিলক ভার্মা।

৩) জেসন বেহরেনডর্ফ : টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে জেসন বেহরেনডর্ফের প্রয়োজন আর ৪টি উইকেট।

৪) জোফ্রা আর্চার : আইপিএলে ৫০তম উইকেট নিতে মুম্বই ইন্ডিয়ান্সের জোফ্রা আর্চারের প্রয়োজন আর ৩টি উইকেট।

৫) জস বাটলার :

আইপিএলে ১৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ করতে আর ৬টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার।
৬) রবিচন্দ্রন অশ্বিন:
আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী হতে হলে রবিচন্দ্রন অশ্বিনের এখনও প্রয়োজন ৩টি উইকেট। এই তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন অমিত মিশ্র ও লাসিথ মালিঙ্গা। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেট পূর্ণ করা থেকে ২ উইকেট দূরে রয়েছেন অশ্বিন।

৭) যশস্বী জসওয়াল :

টি-২০ ক্রিকেটে ৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল।
৮) সঞ্জু স্যামসন : আইপিএলে ৩০০টি চারের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৭টি চার দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top