News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রু শরনার্থী পুনর্বাসন গ্রোয়িংনাং পাড়ায় পর্যালোচনা সভা
Image

ব্রু শরনার্থী পুনর্বাসন গ্রোয়িংনাং পাড়ায় পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ করবুক ব্লকের নিউ গোমতী এডিসি ভিলেজের গ্রোয়িংনাং পাড়ায় আজ পুনর্বাসনপ্রাপ্ত ব্রু শরনার্থীদের আর্থসামাজিক মান উন্নয়ন নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ পর্যালোচনা সভায় ব্রু শরনার্থীদের আর্থসামাজিক মান উন্নয়ন ও এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর বিস্তারিত আলোচনা হয়৷ তাছাড়াও গ্রোয়িংনাং পাড়ায় বসবাসরত ব্রু শরনার্থীদের ২০ জন যুবক যুবতীকে নিয়ে দক্ষতা উন্নয়ন দপ্তর থেকে আজ ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে৷ রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন৷ ব্রু  শরনার্থী পরিবারের ছেলে মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷  
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান সচিব পুনিত আগরওয়াল, গোমতী জেলার জেলাশাসক গবেকার ময়ূর রতিলাল, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস এবং গোমতী জেলা ও করবুক মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ সভায় গ্রোয়িংনাং পাড়ায় বিদ্যৎ পরিষেবা প্রদান, বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ব শরনার্থীদের রোজগার সৃষ্টি করা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে স্বসহায়ক দল গঠন করে মহিলাদের স্বাবলম্বী করা, প্রাণীপালন, শিক্ষা ব্যবস্থা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়৷ পর্যালোচনা সভার পর প্রধান সচিব পুনিত আগরওয়াল ও অন্যান্য আধিকারিকগণ গ্রোয়িংনাং পাড়ার নির্মীয়মান হেলথ এণ্ড ওয়েলনেস সেন্টার, আইসিডিএস সেন্টার, ইংলিশ মিডিয়াম সুকল ও ব্রু শরনার্থী পরিবারের আবাসগুলি পরিদর্শন করেন৷ পরিদর্শন শেষে প্রধান সচিব এসমস্ত নির্মাণ কাজ দ্রত শেষ করার নির্দেশ দেন৷ মহকুমা শাসক পার্থ দাস জানান, গ্রোয়িংনাং পাড়ায় ব শরনার্থীদের পুনর্বাসনের লক্ষ্যমাত্রা ছিল ৩০০টি পরিবার৷ এখন পর্যন্ত এই পড়ায় ২৬৪টি পরিবার পুনর্বাসন পেয়েছেন৷ অবশিষ্ট পরিবারগুলিও খুব শীঘই এখানে চলে আসবে৷ তাছাড়া খুব শীঘই ব্রু শরনার্থী পরিবারগুলির জন্য গ্রোয়িংনাং পাড়ায় একটি নায্যমূল্যের দোকানও খোলা হবে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top