News Flash

  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে বাইজুর অফিসে হানা ইডি-র
Image

বেঙ্গালুরুতে বাইজুর অফিসে হানা ইডি-র

বেঙ্গালুরু, ২৯ এপ্রিল (হি.স.): অনলাইন শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট বাইজুর অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাইজুর বেঙ্গালুরুর অফিসে শনিবার দুপুরে যান ইডি আধিকারিকরা। বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে ইডি-র তরফে।

বাইজুর সিইও বাইজু রবীন্দ্রন ও তাঁর সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। দ্য ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে মামলা দায়ের হয়েছে। শনিবার বেঙ্গালুরুর একটি বাসস্থান ও দুটি অফিসে অভিযান চালিয়েছে ইডি। একাধিক কাগজপত্র ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি অনেক ডিডিটাল তথ্যও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে ইডির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “ফেমার অধীনে ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই সংস্থা প্রায় ২৮ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ গ্রহণ করেছে। এর পাশাপাশি ওই সংস্থা ৯ হাজার ৭৫৪ কোটি টাকা বিদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছে। বিদেশে বিনিয়োগ করার হয়েছে বলে এই সময়কালে এই বিপুল অঙ্কের টাকা বিদেশে পাঠিয়েছে।” ইডির তরফে আরও জানানো হয়েছে, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার তরফে অভিযোগ ছিল বাইজুর বিরুদ্ধে। ২০২০-২১ অর্থবর্ষ থেকে অর্থনৈতিক বিবৃতি তৈরি করেনি বাইজু। অ্যাকাউন্টের অডিটও করানো হয়নি যা করানো বাধ্যতামূলক।

যদিও ইডি-র এই হানার পরই বিবৃতি দেওয়া হয়েছে বাইজুর তরফে। সেই বিবৃতিতে বাইজু জানিয়েছে, “আমরা পুরোপুরি স্বচ্ছ। কর্তৃপক্ষ আমাদের কাছে যা তথ্য চেয়েছেন আমরা সেগুলি দিয়ে দিয়েছি। আমরা নৈতিকতা ও নিয়মানুবর্তিতার ব্যাপারে সর্বোচ্চ মান তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে কড়া বার্তা ধর্মেন্দ্র প্রধানের, পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষায় দেশের ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ…

ByByNews Desk Jun 21, 2026

৮০ লক্ষ টাকার অনলাইন বিনিয়োগ প্রতারণা মামলায় গ্রেপ্তার দুই, ২৫ লক্ষ টাকার শেয়ার জব্দ

নয়াদিল্লি, ২১ জুন : প্রায় ৮০ লক্ষ টাকার অনলাইন বিনিয়োগ প্রতারণা মামলায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। শেয়ার…

ByByNews Desk Jun 21, 2026

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top