News Flash

  • Home
  • প্রধান খবর
  • শুভেন্দুর রক্ষাকবচ: হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Image

শুভেন্দুর রক্ষাকবচ: হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট

কলকাতা, ২৯ এপ্রিল (হি. স.) : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট সেই মামলা আবার কলকাতা হাই কোর্টেই ফিরিয়ে দিল।

গত বছর ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুবাবুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও আদালতের অনুমতি নিতে হবে বলে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাই কোর্টের অন্য বিচারপতির কাছে আর্জি জানিয়ে সুরাহা না-পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।

শনিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, রাজ্য সরকারকে আগের নির্দেশে রদবদলের জন্য হাই কোর্টেই আবেদন জানাতে হবে। শুভেন্দুবাবুর আইনজীবী পি এস পাটওয়ালিয়া অভিযোগ তোলেন, এই রায় দেওয়ার জন্য হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাস ঘেরাও করা হয়েছিল। তাঁকে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের আইনজীবী তাঁর এজলাসে যেতে চাননি। আইনজীবীরা তাঁর এজলাস বয়কট করেন। তাঁর বাড়ির বাইরে পোস্টার লাগানো হয়। সূত্রের খবর, এর আগে বীরবাহা হাঁসদা নিজের রাজ্যের মন্ত্রী পরিচয় লুকিয়ে এ নিয়ে আদালতে মামলা করেছিলেন। তার পরে তৃণমূলের এক নেতাও মামলা করেন। এ বার রাজ্য সরকার মামলা করেছে।

Releated Posts

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top