News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে করোনার প্রকোপ কমছেই না; সংক্ৰমণ ৭-হাজারের ঊর্ধ্বেই, প্রাণ হারালেন ২৫ জন
Image

ভারতে করোনার প্রকোপ কমছেই না; সংক্ৰমণ ৭-হাজারের ঊর্ধ্বেই, প্রাণ হারালেন ২৫ জন

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ কিছুটা কমেছে, তবে চিন্তা কমছে না। একদিনে মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭,১৭১ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ২৫ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫১,৩১৪-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ২৫ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৫০৮-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৩,৫৬,৬৯৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০৩,৮৭৫ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৬৩,০৯৪ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ এপ্রিল সারা দিনে ভারতে ১,৯৪,১৩৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top