News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘৃণা ভাষণ নিয়ে রাজ্যগুলির কাছে মামলার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Image

ঘৃণা ভাষণ নিয়ে রাজ্যগুলির কাছে মামলার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.) : ঘৃণা ভাষণ নিয়ে কতগুলি মামলা দায়ের হয়েছে সেই বিষয়ে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট।

গত বছর অক্টোবর মাসে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ঘৃণা ছড়ানোর ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা রুজু করা হবে। ঘৃণা-ভাষণ সংক্রান্ত ওই মামলায় বিচারপতিরা মন্তব্য করেছিলেন, ‘আমরা এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি। ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছি আমরা?’

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ঘৃণা ভাষণের ঘটনা ঘটলে কোনও অভিযোগ জমা না পড়লেও স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করতে হবে।সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা ঘৃণা ভাষণ দেবেন তাদের ধর্ম নির্বিশেষে পদক্ষেপ নিতে হবে। যাতে সংবিধান বর্ণিত ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা হয়। শীর্ষ আদালত এদিন নির্দেশে আরও বলেছে যে, ঘৃণা ভাষণ নিয়ে মামলা নথিভুক্ত করতে দেরি হলে, তা আদালত অবমাননা হিসাবে গণ্য করা হবে। দেশের ধর্মনিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে ঘৃনা ভাষণ। এটি একটি গুরুতর অপরাধ বলে শুক্রবার উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত।

Releated Posts

‘সম্মিলিত জাতীয় দায়িত্ব’ হিসেবে জনগণকে জনগণনা প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সর্বশেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে চলমান জাতীয় জনগণনা প্রক্রিয়ার কথা…

ByByNews Desk Sep 27, 2026

২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক বিশ্বকে ভারতের সন্ত্রাসবিরোধী নীতি দেখিয়েছিল: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বে ২০১৬…

ByByNews Desk Sep 27, 2026

ভারত-কানাডা সম্পর্ককে ‘আরও উচ্চতায়’ নিয়ে যেতে প্রস্তুতি: জয়শঙ্কর

রাষ্ট্রসংঘ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে “আরও উচ্চতায়” নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top